নিউজ ডেস্ক
৪৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

মহানগরী ও জেলার ৯টি উপজেলায় এ বছর লিচুর ব্যাপক ফলন হয়েছে। বাজারে আগাম জাতের দেশি লিচুর দাপট শেষ হতে না হতেই এবার নামতে শুরু করেছে জনপ্রিয় ও সুস্বাদু ‘বোম্বে’ লিচু।

কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় অন্তত ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহীর ৯টি উপজেলায় মোট ৫২৮ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন বেশ ভালো। এবার দেশি ও বোম্বে জাত মিলিয়ে জেলায় মোট ৩ হাজার ৭৭৫ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লিচু চাষিদের সাথে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে কিছুটা গরম থাকলেও পরবর্তীতে বৃষ্টি হওয়ায় লিচুর আকার ও রঙ বেশ ভালো হয়েছে।

পবা উপজেলার লিচু চাষি তইমুর বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবার পোকার আক্রমণ কম ছিল। দেশি লিচু বিক্রি করে ভালো দাম পেয়েছি। এখন বোম্বে লিচু গাছ থেকে নামাতে শুরু করেছি। ফলের মান ভালো হওয়ায় পাইকাররা বাগান থেকেই লিচু কিনে নিয়ে যাচ্ছেন।’

বাঘা উপজেলার লিচু চাষি সাইদ বলেন, ‘বাম্পার ফলন হওয়ায় আমরা খুশি। বাজারে এখন লিচুর প্রচুর সরবরাহ আছে, তবে দাম এখনো স্থিতিশীল। আশা করছি শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে আমরা লাভের মুখ দেখব।’

সরেজমিনে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি লিচু প্রায় শেষের দিকে। এখন বাজারে আধিপত্য বিস্তার করছে আকারে বড় এবং রসালো বোম্বে জাতের লিচু। বর্তমানে খুচরা বাজারে লিচুর দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। ভালো মানের ১০০ লিচু ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে কেনা-বেচা হচ্ছে। পাইকারি বাজারেও বেচাকেনা জমে উঠেছে। এখান থেকে প্রতিদিন শত শত ট্রাক লিচু চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, ফলন ও বর্তমান বাজার দর বজায় থাকলে রাজশাহী জেলা থেকে এ বছর প্রায় ৫৬ কোটি টাকার লিচু বিক্রি হবে। এটি স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। লিচুর ব্যাপক ফলনে বাগান মালিক, আড়তদার এবং পরিবহন শ্রমিকসহ এই খাতের সাথে জড়িত হাজার হাজার মানুষের মনে আশার সঞ্চার হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) পাপিয়া রহমান মৌরী বাসসকে বলেন, রাজশাহী জেলায় এ বছর প্রায় ৫৬ কোটি টাকার লিচু বিক্রি হবে। আশা করছি ভাল ফলনে চাষির মুখে হাসি ফুটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে অবৈধ জাল জব্দ

গাজীপুরে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে সরকার: খোকন তালুকদার এমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তিন স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

১০

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

১১

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে : কেসিসি প্রশাসক

১২

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

১৩

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক

১৪

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

১৫

বিনিয়োগ বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

১৬

স্টারমারের টিকে থাকার লড়াইয়ের মধ্যে সরকারের কর্মসূচি তুলে ধরলেন রাজা চার্লস

১৭

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ

১৮

পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ

১৯

বৈদেশিক মুদ্রাবাজার থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

২০