নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

নওগাঁয় বোরো( ইরি) ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর উদ্বোধন করেন সদর-৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু

” কাজী স্বাধীন ”
সটাফরিপোর্ট:
নওগাঁয় সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার কেন্দ্রীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী জেলা। এখানকার কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে।
তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। কোন রকম যেন দালালী করে কেউ কৃষক দের ঠকাতে না পারে সেই দিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, “নওগাঁর কৃষকের ঘামেই দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হলে কৃষকেরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকৃত কৃষক ও বৈধ মিলাররা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান ও আর্দ্রতা বজায় রেখে কৃষক ও মিলারদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হবে।

উদ্বোধন শেষে অতিথিরা কৃষকদের কাছ থেকে প্রতীকীভাবে ধান গ্রহণ করেন এবং সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন। অনুষ্ঠানে কৃষকেরা সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তারা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তিন স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে : কেসিসি প্রশাসক

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

বিনিয়োগ বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

স্টারমারের টিকে থাকার লড়াইয়ের মধ্যে সরকারের কর্মসূচি তুলে ধরলেন রাজা চার্লস

১০

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ

১১

পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ

১২

বৈদেশিক মুদ্রাবাজার থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

১৩

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় আরও সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১৪

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

১৫

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৬

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৭

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

১৮

মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারে সাফল্য: জিএমপির বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

১৯

রাজবাড়ীতে পি ভি এইচ পি প্রকল্পের ইনসেপশন কর্মশালা

২০