নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেছেন।

এ খাতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে শিক্ষার ভিশন (রূপকল্প) হিসেবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যার সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন সামঞ্জস্যপূর্ণ।

সভায় উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপরও গুরুত্বারোপ করেন ববি হাজ্জাজ।

তিনি জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হল শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা।

ব্যুরোর কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৬; বড় ক্ষয়ক্ষতি নেই

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, আলোচনা অনিশ্চিত

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নওগাঁয় একটি পরিবার কে নিশ্চিহ্ন করতে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : আইজিপি

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা

১০

নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা

১১

বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

১২

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৩

হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প

১৪

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

১৫

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

১৬

গাজীপুরে টিআরসি নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

১৭

মোংলায় ইজিবাইক চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৮

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

২০