নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

গাজীপুরে টিআরসি নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরীফ উদ্দীন। তিনি জানান, আসন্ন টিআরসি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে।
নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও ফোর্সকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার জোর দিয়ে বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

এ ক্ষেত্রে সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, যারা নির্বাচিত হবেন তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পাবেন। তাই প্রার্থীদের পরিবারকে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি, এ ধরনের অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনাও দেন।
ব্রিফিংয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৬; বড় ক্ষয়ক্ষতি নেই

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, আলোচনা অনিশ্চিত

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নওগাঁয় একটি পরিবার কে নিশ্চিহ্ন করতে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : আইজিপি

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা

১০

নওগাঁয় একই পরিবারের ৪জনকে হত্যা

১১

বিধানসভা নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

১২

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৩

হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো এক তরুণীর জয়গাথার গল্প

১৪

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

১৫

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

১৬

গাজীপুরে টিআরসি নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

১৭

মোংলায় ইজিবাইক চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৮

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

২০