নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক

 খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার জন্য বর্ষা মৌসুমের পূর্বেই কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

আজ রোববার নগরীর দৌলতপুর বাজারসহ দৌলতপুর অঞ্চলের বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কিছু কাজ শেষ করতে হবে। একদিকে যেমন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে অন্যদিকে বাজার ব্যবস্থাপনা ও বাজারে স্যনিটেশন ব্যবস্থাও আধুনিক করতে হবে।’

বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বিদ্যমান সমস্যাসমূহ সামাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

কেসিসি প্রশাসক দৌলতপুর বাজার ও বাজার সংলগ্ন নদী, দৌলতপুর পাইকারী কাঁচা বাজার, পাবলা কারিকর পাড়া ড্রেন, বিজিবি’র অফিস সংলগ্ন ড্রেন ও ক্ষুদে খালের পানি নিস্কাশন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাথ দখলমুক্ত রাখার বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ মোসারেফ হোসেন, দৌলতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আসলাম, সাধারণ সম্পাদক মো: নান্নু মোড়লসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল

ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

অসুস্থ কর্মীর পাশে ছুটে গেলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক

রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

কুড়িগ্রামে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ

১০

লালমনিরহাটে মঙ্গলবার শুরু হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব

১১

বুন্দেসলিগায় প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মেরি-লুইস

১২

স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিজান চ্যাম্পিয়ন

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ

১৫

সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে

১৮

ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু

১৯

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

২০