নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধী কিশোর অনিক মিয়ার মৃত্যু, পল্লীবিদ্যুতের গাফিলতির অভিযোগ

নিহারেন্দু চক্রবর্তী,

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিক মিয়া (২০) নামে এক বাকপ্রতিবন্ধীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল শনিবার (দুপুর ৩টা) এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক মিয়া নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের প্রবাসী আবদাল মিয়ার ছেলে এবং স্থানীয় শিক্ষক ফিরোজ মাষ্টারের ভাতিজা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অনিক বাড়ির ছাদে ওঠে। এ সময় ছাদের কলামের লোহার রড বিদ্যুতায়িত থাকায় সেটিতে স্পর্শ করলে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, পাশের পল্লীবিদ্যুতের খুঁটির মেইন লাইনের তার লোহার রডের সঙ্গে লেগে থাকার কারণে পুরো রড বিদ্যুতায়িত হয়ে পড়ে। এর ফলেই অনিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নাসিরনগর অফিসে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী জানান, ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের লাইন থাকার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ সংযোগ অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এমন অবহেলার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত 

গোমস্তাপুরে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার 

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

১০

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল; ইন্টার মিয়ামির ড্র

১১

আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

১২

সংসদের অধিবেশন শুরু

১৩

গাকৃবিতে ‘জিএইউ ধান-৪’ উৎপাদন প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত

১৪

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৫

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

১৭

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

১৯

কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

২০