নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩

​​মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​

​চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিনব কায়দায় মাদতদক পরিবহনের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে২ র‍্যাব-৫। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর থানাধীন মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন ​১. মোঃ আলফাজ মিয়া (২৩): হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক এলাকার মোঃ ফুল মিয়ার ছেলে।২. মোঃ রকি আহমেদ (২৬) [ট্রাক চালক]: রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের মৃত শাকিল আলীর ছেলে।৩. মোঃ সানোয়ার আহমেদ (১৯) [হেল্পার]একই থানার নওদা সাহিবার এলাকার মোঃ বাবর আলীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাটের উদ্দেশ্যে আসছে।
​উক্ত সংবাদের ভিত্তিতে মহানন্দা সেতুর টোল ঘরের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। সকাল ১০:৩০ মিনিটের দিকে একটি মালবাহী ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা তুলা ও গার্মেন্টস ঝুটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​অভিযানকালে মাদক ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক, ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ০২টি স্যালো মেশিন, ০৪টি মোবাইল ফোন এবং নগদ ১২,৮০০ টাকা জব্দ করা হয়।
​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩

রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে

খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প

সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন

১০

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

১১

সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

১৩

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ

১৪

আপনার ব্যাংক ফাঁকা করে দিতে পারে যে এ্যাপ্লিকেশন

১৫

এক লাফে দাম বাড়লো এলপিজি’র

১৬

অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা, জরিমানা দুই লাখ

১৭

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার

১৮

‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

১৯

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল

২০