নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে অপপ্রচার—সংগঠনের প্রতিবাদ

মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী পরিচয়ে বাংগাবাড়ি ইউনিয়নের আনারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু সাঈদ (৪০) কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখা।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আনারপুর গ্রামের আবু সাঈদ কে সামাজিক মাধ্যমে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে—তিনি কখনোই সংগঠনের কোনো পর্যায়ের সদস্য বা কর্মী ছিলেন না উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩০ মার্চ কিছু অসাধু ব্যক্তি সামাজিক মাধ্যমে ওই ব্যক্তিকে জামায়াতের সঙ্গে যুক্ত দেখিয়ে বিভিন্ন অপপ্রচার চালান। বিষয়টি নজরে আসার পরই সংগঠনটির উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানায়। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবায় নিয়োজিত রয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার দায় ব্যক্তিগত—কোনো সংগঠনের নয়। তাই -বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করার জন্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১০

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১১

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১২

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৩

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৪

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৫

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৬

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

১৭

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

১৮

মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৯

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

২০