নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাইরে।

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাশিপুর মৌজায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবি, প্রশাসনের জ্ঞাতসারে মহামান্য হাইকোর্টে ১৪৬৮৯/২০২৫ নম্বর রীট মামলা চলমান থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র দিবারাত্র প্রকাশ্যে প্রস্তাবিত কাশিপুর বালুমহালে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

ঘটনাটি ব্যপক ছড়িয়ে পড়লে তথা প্রশাসনের উপর মহলে জানাজানি হলে গতকাল ২৯ মার্চ রবিবার বিকেলে ইউএনও মিজ সুমা খাতুন পুলিশ টিমসহ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়ার জমিতে (বাগানে) স্তূপ করে রাখা অবৈধ বালি জব্দ করেন।

 

এ ঘটনায় বীরগঞ্জ থানায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি উপসহকারী এবং মৃত তমিজ উদ্দিনের পুত্র আব্দুস সালাম বাদি হয়ে এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে ২১ নম্বর একটি মামলা দায়ের করা হলেও মূলহোতা কে আইনের বাইরে রাখার অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসীর মতে, উচ্চ আদালতে মামলা চলমান সত্বেও প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে এবং তীরবর্তী কৃষিজমি ও বসত বাড়ির জন্য হুমকি তৈরি করছে এবং সরকারী রাজস্ব চুরি অব্যাহত রয়েছে।

 

স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি জানান, “আমরা বহুবার বিষয়টি নিয়ে অভিযোগ করে আসছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান পাইনি।

 

মামলা হলেও প্রকৃত দায়ীসহ এখনো অভিযুক্তরা কেউ ধরা পড়েনি।

 

জব্দকৃত আনুমানিক ১ হাজার ৫ শত সিএফটি বালু ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন চৌধুরীর জিম্মায় দেয়া হয়, এতে এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করে জানান অবৈধ বালু উত্তোলনের আদেশ দাতাই হচ্ছে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী।

 

জব্দকৃত বালি তাকে জিম্মা দিয়ে প্রকৃত ঘটনা আড়াল ও ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে।

 

সঠিকভাবে তদন্ত হলেই মুল রহস্য বেড়িয়ে আসবে, উত্তোলিত বালু চেয়ারম্যান তার ঠিকাদারী রাস্তার কাজে ব্যবহার ও বিক্রি করেছন অথচ মামলা হলো নিরিহ মানুষগুলোর নামে। স্থানীয়রা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

 

বিশেষজ্ঞদের মতে, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর নাব্যতা কমে যাওয়া, তীর ভাঙন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে নিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন, তবে স্থানীয়দের দাবি দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

 

এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং একই সাথে সরকারী রাজস্ব বৃদ্ধিতে বৈধভাবে লিজ প্রদানের জন্য গনস্বাক্ষরিত আবেদন করা হয়েছে।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করে বলেন অপরাধীরা যতবড় শক্তিশালী হউক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি, শিশুমৃত্যু ও হাসপাতালে শয্যাসংকট

নওগাঁ জেলা প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন

হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, মামলা হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাইরে।

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

১০

বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

১১

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

১২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার নিজস্ব ভবনের নির্মাণকাজের উদ্বোধন

১৩

রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

১৪

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

১৫

ভোলায় সাড়ে ৫২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং শুরু

১৬

নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত, দিনের পর মাস থাকছে তালাবদ্ধ

১৭

ডেঙ্গুতে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি

১৮

নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

১৯

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০