নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইনপ্রণেতাদের বৈঠক অনুষ্ঠিত

কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে ক্রেমলিন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একজন প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কংগ্রেস সদস্য আনা পাওলিনা লুনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, রাশিয়ার পার্লামেন্ট (ডুমা)-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল একটি দ্বিদলীয় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শান্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক পরাশক্তির প্রতিনিধি হিসেবে আমাদের নাগরিকদের প্রতি দায়বদ্ধতা হলো— খোলামেলা সংলাপ, মতবিনিময় এবং যোগাযোগের পথ উন্মুক্ত রাখা।

তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংলাপ অব্যাহত থাকবে।

লুনার ওই পোস্টে তার এবং অন্যান্য সহকর্মীদের সাথে রুশ প্রতিনিধি দলের ছবি প্রকাশ করা হয়। ওই ছবি ওয়াশিংটনে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস-এর সদর দপ্তরে তাদের বৈঠকের সময় তোলা হয়েছে। ভবনটির নাম সম্প্রতি ট্রাম্পের নামে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি পোস্টে রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ এই বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ অভিহিত করেছেন।

বৈঠকটি এমন এক সময়ে হয়েছে, যখন ইউক্রেনের যুদ্ধ শেষ করার একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪ মাস আগে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে কয়েক দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। কারণ, ক্রেমলিন তাদের চার বছর ধরে চলা অভিযানের স্থগিত করার জন্য কোনো ছাড় দিতে রাজি নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, কংগ্রেস ও ডুমার সদস্যদের মধ্যে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রেমলিন এর আগে রুশ আইনপ্রণেতাদের এই সফরের ঘোষণা দিয়ে বলেছিল, এই সফরের উদ্দেশ্য হলো মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি এই প্রাথমিক উদ্যোগগুলো অবশ্যই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নয়নে সহায়ক হবে।’

রাশিয়ার কট্টরপন্থী লিবারেল ডেমোক্র্যাট দলের প্রধান লিওনিদ স্লুতস্কি রুশ প্রতিনিধিদলের তিন সদস্যের নাম জানিয়েছেন। তারা হলেন, সংসদের ডেপুটি স্পিকার বরিস চেরনিশভ এবং সংসদ সদস্য ভ্যাচেস্লাভ নিকোনভ ও স্বেতলানা ঝুরোভা।

রাশিয়ার সংসদের ‘রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট’-এর সকল আইনপ্রণেতা ক্রেমলিনের প্রতি নীতি-নিষ্ঠ এবং ইউক্রেনে চলমান যুদ্ধকে সমর্থন করেন।

পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই সফরের ‘প্রধান নির্দেশনা’ নির্ধারণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে তাদের বৈঠকের পর তাকে বিস্তারিত অবহিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

ইসরাইল ও উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরান গার্ডসের

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের পর দাম কমেছে তেলের

ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইনপ্রণেতাদের বৈঠক অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মঈন খান

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

মনোহরগঞ্জ এর খেলা ইউনিয়ন সাতেশ্বর ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১০

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১১

লালমোহনে জমি নিয়ে বিরোধ: চাচার হামলায় এতিম ৩ বোন রক্তাক্ত রেহাই পাননি সাংবাদিক ভাতিজিও

১২

কায়রোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৩

সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ

১৪

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ক্রীড়া ইভেন্ট

১৫

স্বাধীনতা দিবসে কক্সবাজার সৈকতে উৎসবের আমেজ

১৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লিড নিউজ এর সম্পাদক সায়মন খান

১৭

স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : মীর হেলাল

১৮

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

২০