নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর শুনানি ৯ এপ্রিল

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (২৫ মার্চ) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরীর আদালতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আদালত আসামির উপস্থিতিতে গ্রেফতার সংক্রান্ত শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন।

দুদক পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকা থাকলেও আসামিরা অতিরিক্ত টাকা নেয়। আসামিরা রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতি সাধন করে বিভিন্ন ধাপে বাড়তি ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করেন। অবৈধভাবে আদায়কৃত এ অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত্ত, হস্তান্তর, স্থানান্তর, রুপান্তরের মাধ্যমে অর্থপাচার করে আসামিরা দণ্ডবিধির ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, তৎসহ দুর্নীতি দমন প্রতিরোধ আইনে মামলাটি রুজু করা হয়েছে। আসামি মাসুদ উদ্দিন চৌধুরী এ মামলায় জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায়ও তাকে গ্রেফতার দেখানো বিশেষ প্রয়োজন।

এর আগে গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস’র বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।পরের দিন ২৪ মার্চ সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে রাজধানীর পল্টন থানার দায়ের করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

বিশ্বকাপের হতাশা শেষ করতে চায় ইতালি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

স্বাধীনতা দিবস উদযাপনে রংপুরবাসী প্রস্তুত

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর শুনানি ৯ এপ্রিল

রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন

মাদকের বিরুদ্বে সংবাদ প্রকাশের পর সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যা

ডেনমার্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বামপন্থী জোট

১০

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

১২

অস্ট্রেলীয় প্রশিক্ষিত কুকুরের অবসর

১৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

১৪

নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই

১৫

ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

১৭

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

১৮

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

১৯

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

২০