নিউজ ডেস্ক
৩ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর  সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আজ রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সবুজ উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, দূষণ রোধ এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে পরিবেশ মন্ত্রী বাংলাদেশে বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সরকারের গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন এবং জলবায়ু সহনশীল উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণের মতো প্রকল্পগুলো সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে।’

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভায় গৃহীত পরামর্শের আলোকে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে আগামী মে মাস থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পরিবেশ ও টেকসই উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন বড় শহরের বায়ুদূষণ রোধে কারিগরি সহযোগিতা ও যৌথ প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাভারের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, আমিনবাজার ল্যান্ডফিল প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সাফল্যকে বাংলাদেশের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০