মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মাদকুমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল ১৬:৪০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মোবারকপুর থেকে ধোপপুকুরগামী পাকা রাস্তার উত্তর পাশে জনৈক মো. সালামের বসতবাড়ির সামনে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে ১৩০ (একশত ত্রিশ) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে এবং দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। মো. জাহিদ হাসান @ জনি (২৫): পিতা- মৃত জামিরুল ইসলাম, মাতা- মোসা. সামিরন বেগম; স্থায়ী ঠিকানা: তেথুলিয়া পীরগাছা, ইউনিয়ন- বাউশা, থানা- বাঘা, জেলা- রাজশাহী; বর্তমান ঠিকানা: শ্বশুর মো. খাজুবর ইসলাম ভেজালুর বাড়ি, নুনগোলা কেডিসিপাড়া। মো. হুমায়ন কবির (৪৫): পিতা- মৃত বাবর আলী, মাতা- মোসা. হোসনে আরা বেগম; ঠিকানা: বাজারপাড়া, উভয় থানা- গোয়াপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
মন্তব্য করুন