মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ দুটি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দের তালিকা
সভাপতি: এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু (বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক)
সাধারণ সম্পাদক: আব্দুল ওয়াহেদ (সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)
সহ-সভাপতি: মোঃ গোলাম মোস্তফা (এ্যাডভোকেট) ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম
যুগ্ম সম্পাদক: মোঃ খাইরুল ইসলাম কোষাধ্যক্ষ: কৃষিবিদ কামরুল আরেফিন বুলু
অন্যান্য নির্বাচিতবৃন্দ
কার্যকরী সদস্য: এ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মোঃ শামসুল হক (গানু হাজি), মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু এবং মোঃ আহসানুল ইসলাম হাসান।
দাতা সদস্য: ডাঃ মোঃ আবুল হাসান প্রাতিষ্ঠানিক সদস্য: মোঃ এহতেসামুল হক বাবলু।
সংগঠনের গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী ৩১শে অক্টোবর ২০২৬, শনিবার নির্বাচনের দিন নির্ধারিত থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল চূড়ান্ত হওয়ায় ভোটের আর প্রয়োজন পড়ছে না। নির্বাচনে কমিশনের অন্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট মোঃ রবিউল হক ও এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। এছাড়া আপিল কমিশনের চেয়ারম্যান ছিলেন এ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল এবং সদস্যবৃন্দ ছিলেন এ্যাডভোকেট মাসিদুল হক ও এ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।
মন্তব্য করুন