নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ইউক্রেনের পূর্বাঞ্চলের দিনিপ্রোতে রুশ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘে ইউক্রেনের পক্ষে কথা বলতে নিউইয়র্কে অবস্থান করছেন।

কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার হামলা তীব্রতর হয়েছে। কারখানা, গুদাম, জ্বালানি ও বন্দর অবকাঠামোসহ ক্রমবর্ধমান সংখ্যক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কৃষ্ণসাগরে থাকা জাহাজও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর ঘানঝা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবারুদ দিয়ে এই অঞ্চলের চারটি জেলায় হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘দিনিপ্রোতে কয়েকটি গুদাম ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন নিহত হয়েছেন।’ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘২৫ বছর বয়সী এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৫, ৪৬ ও ৪৭ বছর বয়সী তিনজন পুরুষ এবং ৫১ বছর বয়সী এক নারীকে মাঝারি অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ৫৭ বছর বয়সী এক ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা নেবেন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের ক্রিভি রিহ ও পাভলোহরাদ শহরের শিল্পস্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে এএফপিকে একটি সূত্র জানিয়েছে।

ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টা আবার শুরু করেছে ওয়াশিংটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১০

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১১

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১২

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৫

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৭

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৮

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৯

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

২০