নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে বিশ্বনেতাদের বার্ষিক সমাবেশে তেহরানের কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের এত উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেন। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন আরাকচি। জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচ্যসূচি নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

ইরানি সাংবাদিকদের আরাকচি বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, একটি বড় আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে, তাঁর দলের যোগাযোগ বিষয়ক সদস্যসহ প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও জানানো হয়।

তবে, আরাকচি নিউইয়র্কে পৌঁছানোর পর এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তাকে সাধারণ পরিষদে ইরানের ‘কূটনৈতিক প্রতিনিধিদলের প্রধান’ হিসেবে উল্লেখ করেন।

বাকাই বলেন, আরাগচি অধিবেশনে অংশ নেওয়া ‘বহু কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ও পরামর্শ করবেন।’

জাতিসংঘের এই সমাবেশে যোগ দিতে ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দিয়েছে। তবে, গত বছরের মতো এবারও তাদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, নিউইয়র্কে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিলাসপণ্যসহ কিছু পণ্য কিনতে পারবেন না।

রোববার সন্ধ্যায় ইরান ছাড়েন আরাকচি। পথে তিনি কাতারে যাত্রাবিরতি করেন।

ইরান বলেছে, মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তারা কৌশলগত হরমুজ প্রণালীর তেল ও গ্যাস পরিবহনপথ পুনরায় খুলে দেওয়ার শর্ত জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১০

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১২

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৩

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৭

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৯

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

২০