নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিকট শব্দে বিস্ফোরণে আশপাশের বেশ কিছু ভবনের থাই গ্লাস ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে কিছুক্ষণ পরপর বিকট শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারখানার ভেতরে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে কিংবা সেখানে কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন,আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে। তবে আগুনের ভয়াবহতা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আগুনের সূত্রপাত বয়লার বিস্ফোরণ থেকে হয়েছে কি না এবং কারখানার ভেতরে পরপর বিকট শব্দের কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১০

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১২

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৩

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৭

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৯

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

২০