নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

লাকসাম থানায় গাড়ি দিলেন এমপি

 

জাফর আহমেদ: পুলিশের টহল জোরদার ও আইনশৃঙ্খলা কার্যক্রম বেগবান করতে লাকসাম থানা পুলিশকে একটি পিকআপ ভ্যান দিয়েছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
১৯ সেপ্টেম্বর দুপুরে লাকসাম থানা প্রাঙ্গণে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার লাইলির নিকট আনুষ্ঠানিক ভাবে গাড়িটির চাবি হস্তান্তর করেন মোঃ আবুল কালাম এমপি।
মোঃ আবুল কালাম এমপি বলেন, কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে সে জন্য পর্যাপ্ত যানবাহন প্রয়োজন।
গাড়ি সংকটের কারণে অতীতে পুলিশ ভাড়া করা সিএনজিতে চলাচল করতে হতো। ওই সমস্যার সমাধানকল্পে নতুন গাড়ি প্রদান করা হয়েছে।
অস্ত্রধারীদের উদ্দেশে এমপি বলেন, চুরি-ডাকাতি ও সন্ত্রাসে জড়িতদের আত্মসমর্পণ করতে হবে। এলাকায় কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।
আগামীতে মনোহরগঞ্জ থানার জন্যও একটি গাড়ি দেওয়ার কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, গাড়ির সংকটের কারণে দূরবর্তী এলাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হতো পুলিশকে।
নতুন গাড়িটি সেই সংকট কমাতে সহায়তা করবে।
এ সময় লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহসভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশুসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১০

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১১

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১২

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৪

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৫

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৬

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৭

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৮

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৯

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

২০