নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আদর্শ সমাজ গঠন ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

উত্তরা সংবাদদাতা :

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ‘আদর্শ সমাজ গঠন ও মাদক প্রতিরোধে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও দ্বীন রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। অতীতের যৌথ আন্দোলন, কারাবরণ ও নির্যাতনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, আলেমদের প্রতি অবহেলার কথা ভুলে যাওয়ার নয়।

নিজেদের মধ্যকার মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়ে তিনি রাজনৈতিক ও সামাজিক বিভেদ দূর করার আহ্বান জানান, যেন অতীতে ঘটা নির্যাতন ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি আর না হয়।

এ সময় তিনি ঢাকা-১৮ আসনের ১৪টি ওয়ার্ডে কোরআন শিক্ষা কেন্দ্র চালুর কথা উল্লেখ করেন এবং আজীবন আলেমদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দীন, উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ মাহমুদী এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও সমাজ সংস্কার, নৈতিক অবক্ষয় রোধ এবং মাদক দূরীকরণে আলেম সমাজের সুসংগঠিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০