জাফর আহমেদ।। লাকসামে দৈনিক দিনকাল পত্রিকা ৪১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি জি এম আহসান উল্লাহর সভাপতিত্বে লাকসাম পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম।
দৈনিক দিনকাল লাকসাম প্রতিনিধি মোঃ ওমর ফারুকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম এমপি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই গণমাধ্যম মানুষের কথা তুলে ধরে। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে।
দৈনিক দিনকাল দীর্ঘদিন ধরে এ দায়িত্ব পালন করে আসছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সহসভাপতি রাফসান ইসলাম, মোঃ শাহ আলম, লাকসাম প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুরুদ্দিন জালাল আজাদ প্রমুখ।
মন্তব্য করুন