নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপন কর্মসূচি

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সিটি কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপণ কর্মর্সূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেন, স্থানীয় সদর আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ৬ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বিদ্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানিয়ে সভাপতি বরাবরে লিখিত আবেদন জানান।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, ১৪৩ বছর বয়সী ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলটি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রতিষ্ঠানটি ছিল এ অঞ্চলের শিক্ষা ক্ষেত্রের আলোর দিশারী। বর্তমানেও প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।

এ কারণেই নতুন প্রজন্মের মেধা বিকাশ এবং সুশিক্ষিত নাগরিক গড়ে উঠার সুযোগ সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি রাখে। প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এ দাবি শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, অভিভাবক সদস্য আলী ইউসুফ, শিক্ষক প্রতিনিধি আ. হাকিম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, বিএনপি নেতা জামাল উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমুখ।

পরে বিদ্যালয় প্রাঙ্গনের অভ্যান্তরে নবনির্মিত অভিভাবক ছাউনী উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এর আগে প্রধান শিক্ষকের কক্ষে অ্যাডহক কমিটির প্রথম সভা সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১০

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১২

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৩

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৭

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৯

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

২০