নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীনকে চাকরিতে নিয়োগ দিল রাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন চাকরি প্রত্যাশী মো. শাকিল হোসেনকে চাকরিতে নিয়োগ দিয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর উপস্থিতিতে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম মো. শাকিল হোসেনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।

এ সময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত মো. শাকিল হোসেন রাবি সমাজ বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। নওগাঁর অজপাড়াগ্রাম থেকে স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে রাবি থেকে শিক্ষাজীবন শেষ করেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান শাকিল মেধা ও উচ্চশিক্ষার অদম্য আকাঙ্ক্ষায় শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করলেও কর্মসংস্থান না হওয়ায় নিজ ভবিষ্যৎ নিয়ে সে অনিশ্চয়তায় পড়ে। বিগত সময়ে সে বেশ কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও দৃষ্টি সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নিয়োগ বঞ্চিত হয়।  সম্প্রতি তার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি রাবি কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে

বিষয়টি বিবেচনার জন্য জানান। তারই ধারাবাহিকতায় রাবি কর্তৃপক্ষ তার যোগ্যতা বিবেচনা করে চাকরিতে নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্র প্রদানের পর উপাচার্য এক মন্তব্যে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবির যে মানবিক ও সামাজিক দায় আছে তারই প্রতিফলন মো. শাকিল হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কর্মজীবনের সাফল্য কামনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১০

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১১

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১২

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৪

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৫

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৬

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৭

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৮

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৯

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

২০