নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেলের আকস্মিক প্রয়াণে গভীরভাবে স্তব্ধ ও শোকাহত অনলাইন নিউজ পোর্টাল লিড নিউজ২৪-এর প্রকাশক ও সম্পাদক মো: সায়মন খান।
এক আবেগপ্লুত শোকবার্তায় মো: সায়মন খান বলেন, “কখনো ভাবিনি সংবাদ জগতের এত প্রিয়, হাসোজ্জ্বল ও পরম শ্রদ্ধেয় একজন মানুষকে এত দ্রুত চিরতরে হারিয়ে ফেলব। তিনি কেবল একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, ছিলেন তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণার এক অমলিন প্রদীপ। সততা, বস্তুনিষ্ঠতা আর গণমানুষের কথা বলার যে সাহসিকতা তিনি দেখিয়ে গেছেন, তা আমাদের হৃদয়ে চিরকাল জাগরূক থাকবে।”
তিনি আরও বলেন, “তাঁর এই অসময়ে চলে যাওয়া গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এক প্রকৃত সহযোদ্ধা ও পথপ্রদর্শককে হারালাম। এই বেদনাময় শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
শোকবার্তায় লিড নিউজ২৪ সম্পাদক মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে এই কঠিন শোক সহ্য করার শক্তি প্রার্থনা করেন।
মন্তব্য করুন