নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান

উত্তাল সমুদ্রে একটি ফেরি ডুবে যাওয়ার পর শতাধিক নিখোঁজ যাত্রীর সন্ধানে সোমবার ব্যাপক উদ্ধার অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়া। জীবিতদের উদ্ধারে বিমান, নৌযান ও ডুবুরি মোতায়েন করা হয়েছে বলে দেশটির শীর্ষ উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিলেন। পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে যাত্রা শুরুর পর রোববার ভোরে ফেরিটি পরিচালনাকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি সোমবার জানান, ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও ১২৯ জন নিখোঁজ রয়েছেন।

এর আগের দিন অন্তত ১০৮ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার অভিযানে পাঁচটি বিমান ও ১৭টি নৌযান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজও রয়েছে। ডুবে যাওয়া ফেরিটিকে ঘিরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।

সিয়াফি বলেন, ‘ভাসমান নিখোঁজদের খুঁজে বের করাকে অগ্রাধিকার দিয়ে ছয়টি এলাকায় ভাগ করে আমরা সর্বোচ্চ পর্যায়ে উদ্ধার অভিযান চালাব।’

তিনি বলেন, ‘আশা করছি, আমরা নিখোঁজদের নিরাপদ অবস্থায় খুঁজে পাব।’

তিনি আরও জানান, উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরিটির অবস্থান শনাক্ত করেছেন। নিখোঁজদের সন্ধানে ফেরিটির ভেতরে ও আশপাশে ডুবুরি ও পানির নিচে চলাচলকারী ড্রোন মোতায়েন করা হবে।

পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল না। বরং সর্বোচ্চ ৫০০ জন ধারণক্ষমতার তুলনায় ফেরিটিতে যাত্রী ছিল কম।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথে যাতায়াত ও পর্যটনের জন্য নৌযানের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও অনিশ্চিত আবহাওয়া এসব দুর্ঘটনার প্রধান কারণ।

গত সপ্তাহে বানতেন প্রদেশের আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির কাছে আটজনকে বহনকারী একটি স্পিডবোট নিখোঁজ হয়। তাদের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরত পাঁচজন সাংবাদিক ছিলেন। তাদের সন্ধানে এখনও অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১১

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১২

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৩

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৪

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৭

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৮

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৯

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

২০