নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি’র অধীনস্থ ১৪টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত হুইপ এ বি এম আশরাফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সিনিয়র সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. আবদুল মান্নান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার এবং দলীয় কর্মকাণ্ডে নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।

সভায় জেলার ১৪টি ইউনিটের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূলের বিভিন্ন বিষয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নেতারা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক কর্মকাণ্ড ও মাঠ পর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১১

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১২

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৩

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৪

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৭

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৮

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৯

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

২০