নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

মিলানের ‘রেডি টু শো’ মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ইতালির মিলানে শুরু হওয়া ইউরোপের অন্যতম বৃহৎ সোর্সিং মেলা ‘রেডি টু শো’তে বাংলাদেশের অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়াখাতের ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

তিন দিনের এ আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্য মন্ত্রলায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।

বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, চামড়াজাত পণ্য প্রস্তুতকারক, প্রযুক্তি উদ্ভাবক, খুচরা বিক্রেতা, বায়ার, ব্র্যান্ড, ডিজাইনারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরির অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ‘রেডি টু শো’ পরিচিত। এটি মূলত গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন খাতের একটি পেশাদার বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বাণিজ্য মেলা।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের প্রচার এবং নতুন আন্তর্জাতিক বায়ার আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পৃক্ততা আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো: রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেড।

মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানিকারকদের ইউরোপীয় বাজারের ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন ক্রেতা আকর্ষণ এবং বাণিজ্যিক সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০