জেলায় আজ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন