নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে পরবর্তী দফার আলোচনা অক্টোবর পর্যন্ত  স্থগিত করা হয়েছে। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইতালির রাজধানী রোমে পরবর্তী দফার বৈঠক সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে পরিকল্পনা অনুযায়ী রোমে বৈঠক না হলেও আগামী সপ্তাহে লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতরা ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করবেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, জুনে সম্মত হওয়া একটি কাঠামোগত চুক্তির ‘চলমান পরিস্থিতি এবং এর বাস্তবায়ন অব্যাহত রাখার বিষয়ে’ তারা আলোচনা করবেন।

তথাকথিত ‘ত্রিপক্ষীয় কাঠামো’ চুক্তির আওতায় রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ধীরে ধীরে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন।

প্রাথমিকভাবে ‘পাইলট জোন’ নামে পরিচিত পরীক্ষামূলক কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হওয়ার কথা।

শুক্রবার মার্কিন ওই কর্মকর্তা বলেন, চুক্তিটি ‘লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র কার্যকর ব্যবস্থা হিসেবে এখনো বহাল রয়েছে।’

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননকেও এই সংঘাতে জড়িয়ে ফেলে।

গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পর সহিংসতা কিছুটা কমে এসেছিল। এরপর লেবানন ও ইসরাইলের মধ্যেও একটি চুক্তি হয়।

তবে সাম্প্রতিক দিনগুলোতে আবারও হামলার তীব্রতা বেড়েছে।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তৈরি সুড়ঙ্গ ইসরাইল ধ্বংস করার একদিন পর বৈঠকটি পিছিয়ে দেওয়ার ঘোষণা এলো।

ওই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটিকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমতুল্য হিসেবে রেকর্ড করেছে।

বৈঠকের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এএফপিকে জানিয়েছে, কয়েকটি কারণে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে গুরুত্বপূর্ণ কয়েকজনের বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছিল না।

তিনি জানান, এর মধ্যে রয়েছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রস্তুতি, ইহুদিদের ধর্মীয় উৎসব ও লেবাননের সশস্ত্র বাহিনীর সমর্থনে প্যারিসে অনুষ্ঠিতব্য একটি সম্মেলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১০

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১১

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৫

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৬

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

২০