নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

চামড়া শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ জে ডব্লিউ অ্যানিমেল প্রোটিন কোং লিমিটেড।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্র জানায়, ক্রোম পৃথক করে (ক্রোম সেপারেশন) প্রোটিন ফিলার উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ জে ডব্লিউ অ্যানিমেল প্রোটিন কোং লিমিটেডের সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বিসিক জানায়, প্রতিষ্ঠানটি সাভারের নয়ারহাট এলাকায় নিজস্ব ইটিপিসহ (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) একটি বড় কারখানা স্থাপন করেছে এবং বাণিজ্যিক পর্যায়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এ কারখানায় ট্যানারির বর্জ্য, যেমন চামড়ার টুকরা ও ক্রোম শেভিং ডাস্ট পুনর্ব্যবহার করে উচ্চমূল্যের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করা হচ্ছে।

২০২৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি সাভারের নয়ারহাটে ৯ একর জমির ওপর একটি প্ল্যান্ট পরিচালনা করছে। এখান থেকে জেলাটিন ও ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন পাউডারসহ বিভিন্ন পণ্য চীন ও রাশিয়ায় রপ্তানি করা হচ্ছে।

বাংলাদেশ জে ডব্লিউ অ্যানিমেল প্রোটিন কোং লিমিটেডের দোভাষি পারভেজ খান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, ‘আমরা এখনও পুরোদমে উৎপাদনে যেতে পারিনি। কারখানার নির্মাণকাজ এখনো শেষ হয়নি। নির্মাণকাজ শেষ হলে সাভার চামড়া শিল্পনগরীতে উৎপাদিত সব ধরনের চামড়ার বর্জ্য প্রক্রিয়াজাত করার সক্ষমতা আমাদের হবে।’

তিনি বলেন, সাভার চামড়া শিল্পনগরীতে বছরে প্রায় ২০ হাজার টন চামড়ার বর্জ্য উৎপন্ন হয়। এসব কাঁচা চামড়ার টুকরা থেকে জেলাটিন ও ক্যাপসুল তৈরির কাঁচামাল উৎপাদনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

বিসিক-এর লেদার সেলের প্রধান মিজানুর রহমান বাসস’কে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে। একই সঙ্গে চামড়া শিল্পে নতুন মূল্য সংযোজন হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চামড়া বর্জ্য ব্যবস্থাপনায় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে। এগুলো হলো- অরিয়ন ট্রেডিং করপোরেশন, আইয়ুব ব্রাদার্স ট্যানারি লিমিটেড, রেজা লেদার এক্সপোর্ট, এ এন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, আলমগীর লেদার কমপ্লেক্স এবং ফেনী ট্যানারি প্রাইভেট লিমিটেড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান!

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

সতর্কতা সত্ত্বেও রানাকে না পাওয়ার আফসোস, তবুও অস্ট্রেলিয়ায় তাসকিন শরিফুলদের পেস অ্যাটাকে আস্থা বাশারের

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ, মুম্বাইয়ের নারী ও তিন শিশু উদ্ধার

১০

দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৩ সহযোগী গ্রেফতার।

১২

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তর্জাতিক উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ

১৩

দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর

১৫

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

১৬

কোটালীপাড়ায় র‍্যাবের অভিযানে ৩,৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

সাভার থেকে এক নারী পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৮

সাভারে অটোরিক্সা ছিনতাই চক্রেরে ১ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

১৯

খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।

২০