রমজান আলী, মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীর মেগচামীতে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক সভা মধুখালী থানা পুলিশে উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই ২০২৬খ্রী. শনিবার বিকাল ৩ টা হতে মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামে কালী মন্দির প্রাঙ্গণে মধুখালী থানা পুলিশের আয়োজনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিখিল দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহবুদ্দিন আহমেদ সতেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাইফুল শিকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন ম্যাকচামি ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির উদ্দিন সাব্বির, মধুখালী থানার সাব ইন্সপেক্টর আব্দুল লতিফ, বিএনপি নেতা শাহিন মিয়া ( ভিপি ) জামালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু, মেগচামী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডিআই মৃধা, গোলাম মুসল্লী, শহিদুল ইসলাম (মেম্বার), অ্যাডভোকেট মিজানুর রহমান সহ অন্যান্যরা,এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামালদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রর্থী কামাল উদ্দিন মাস্টার, পৌর বি,এনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের টিটু,পৌর যুবদলের সি: যুগ্ম আহবায়ক মাহবুব তালুকদার সহ অন্যরা ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সকল অপরাধের প্রধান উৎস হচ্ছে মাদক সেবন, আর এই মাদক ছরিয়ে গেছে সবখানে, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে সামজিক ভাবে প্রতিহত করতে হবে। এদেরকে চিন্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে।
মন্তব্য করুন