নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

রিপোর্টার: শাফায়েত হোসেন

ঝালকাঠির নলছিটিতে
যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।
রোববার (৫ জুলাই) দুপুরে জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন মনির (৩০) দুর্ঘটনাকবলিত ‘নাহিদ সুপার’ বাসের সুপারভাইজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় ‘নাহিদ সুপার’ বাসটি। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলারকে সাইড দিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রী ও বাসের সুপারভাইজারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। পরিস্থিতি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় দেশগড়তে জুলাই জাগরণ কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

মধুখালীতে থানা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

নজরুল চেতনায় মুখরিত কিশোরগঞ্জ: সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়

পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ‘সিনটা’ ট্যাবলেটসহ যুবক আটক, জনতার হাতে ধরা পড়ে পুলিশের কাছে হস্তান্তর

১০

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

১১

সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। —মোহাম্মদ মাহফুজুর রহমান

১২

নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

১৩

খুলনায় দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক সমীর ভট্ট নিহত

১৪

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক: দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

১৫

মধুখালীতে উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্ত

১৬

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

১৭

গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা?

১৮

সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

১৯

পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা -আল্লামা ইমাম হায়াত

২০