নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার: (পাবনা ) শেখ মোহাম্মদ পারভেজ

পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৫ জুলাই )২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ০৩:০৫ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন লাইব্রেরী বাজার জেলা পরিষদ মার্কেটের সামনে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এবং অপর একজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি: মোঃ মাহাবুব (৩৩), পিতা: মোঃ সওদাগর, সাং- মন্ডলপাড়া, ২ নং ওয়ার্ড, পাবনা পৌরসভা, থানা ও জেলা- পাবনা।
পলাতক আসামি: মোঃ রুবেল হাসান খান (২৭), পিতা: শের আলী খান, সাং- ছাতিয়ানী কারিগরপাড়া, থানা ও জেলা- পাবনা।
গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক ওজন ৩০ গ্রাম), একটি বাটন মোবাইল ফোন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজশে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ইয়াবা ক্রয়-বিক্রয় করে
আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

মধুখালীতে থানা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

নজরুল চেতনায় মুখরিত কিশোরগঞ্জ: সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়

পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ‘সিনটা’ ট্যাবলেটসহ যুবক আটক, জনতার হাতে ধরা পড়ে পুলিশের কাছে হস্তান্তর

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

১০

সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। —মোহাম্মদ মাহফুজুর রহমান

১১

নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

১২

খুলনায় দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক সমীর ভট্ট নিহত

১৩

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক: দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

১৪

মধুখালীতে উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্ত

১৫

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

১৬

গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা?

১৭

সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

১৮

পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা -আল্লামা ইমাম হায়াত

১৯

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০