নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

খুলনায় দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক সমীর ভট্ট নিহত

জ্যোতি বাছাড় (খুলনা) :
খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রাম থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু দূরে তার ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
নিহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা এবং রবীন ভট্টের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মোল্লাডাঙ্গা গ্রামের ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে সমীর ভট্টের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলের অদূরে তার ব্যবহৃত ভ্যানটিও পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা সমীর ভট্টকে হত্যার পর তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। —মোহাম্মদ মাহফুজুর রহমান

নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

খুলনায় দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক সমীর ভট্ট নিহত

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক: দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

মধুখালীতে উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্ত

১০

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

১১

গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা?

১২

সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

১৩

পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা -আল্লামা ইমাম হায়াত

১৪

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১৬

গোপালগঞ্জে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ

১৭

হুইল চেয়ারে পরীমণি

১৮

কুড়িগ্রামে যোগাযোগে নতুন দিগন্ত কাঠের সেতু উদ্বোধন করেন এমপি ড.আতিক মোজাহিদ

১৯

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

২০