নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক: দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

এইচ এম মাহমুদ হাসান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করা এবং সদস্য কল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ ৩ জুলাই ২০২৬ তারিখে কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। এ পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্য কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে তিনি কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনের সময় তিনি বাহিনীর মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষভাবে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদান পরিবেশ এবং সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে গতি, সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সামগ্রিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিদর্শনকালে রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। —মোহাম্মদ মাহফুজুর রহমান

নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

খুলনায় দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক সমীর ভট্ট নিহত

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক: দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

মধুখালীতে উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্ত

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা?

১০

সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

১১

পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা -আল্লামা ইমাম হায়াত

১২

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১৪

গোপালগঞ্জে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ

১৫

হুইল চেয়ারে পরীমণি

১৬

কুড়িগ্রামে যোগাযোগে নতুন দিগন্ত কাঠের সেতু উদ্বোধন করেন এমপি ড.আতিক মোজাহিদ

১৭

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

১৮

১ দিন না খেয়ে থাকলে যা হয় !

১৯

অ্যাকশনে আলিয়া . প্রথম দিনেই ধাক্কা

২০