নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

ফেসবুক ভিডিও নাকি জমিজমা বিরোধ? মাগুরায় বিএনপি নেতা হামলার শিকার!

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল (৬০) হামলার শিকার হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ঘোসিয়াল চরচৌগাছি এলাকার পাকা সড়কে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

​আহত আলম শেখে অভিযোগ, টিকারবিলা বাজার থেকে ফেরার পথে একই ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডলের নেতৃত্বে ৫-৬ জন তার ওপর হামলা চালায়। তার ছেলে সজিব মণ্ডলের একটি ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সাথে বিরোধের জেরে এই হামলা হয়েছে।

তবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল হামলার সাথে তিনি ও সাবেক চেয়ারম্যানের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

তার দাবি, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার লোকজন আলম মণ্ডলকে মারধর করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর ও রাজশাহীর ৭৬ সাংবাদিক

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ “!

রাজশাহী মহানগরীতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

সংসদের অধিবেশন শুরু

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

ফেসবুক ভিডিও নাকি জমিজমা বিরোধ? মাগুরায় বিএনপি নেতা হামলার শিকার!

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

১০

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই: জাহেদ উর রহমান

১২

অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

১৩

পটুয়াখালী ভার্সিটির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।

১৪

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

১৫

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

১৬

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জয়নুল আবেদিন ফারুকের

১৭

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

১৮

ইভি শিল্পের বিকাশে পিপিপি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

১৯

র‌্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২!

২০