নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ত্রিশালের শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসন।শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন।

এসময় তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও উপহার দেওয়া হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং রাস্তাটির নাম ‘ফাতেমা সড়ক’ (প্রস্তাবিত) হিসেবে নামকরণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ শুরু করা হবে।

সবচেয়ে মানবিক ঘোষণা হিসেবে জেলা প্রশাসক ফাতেমার বোনের লেখাপড়াসহ ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর ও রাজশাহীর ৭৬ সাংবাদিক

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ “!

রাজশাহী মহানগরীতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

সংসদের অধিবেশন শুরু

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

ফেসবুক ভিডিও নাকি জমিজমা বিরোধ? মাগুরায় বিএনপি নেতা হামলার শিকার!

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

১০

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই: জাহেদ উর রহমান

১২

অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

১৩

পটুয়াখালী ভার্সিটির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।

১৪

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

১৫

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

১৬

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জয়নুল আবেদিন ফারুকের

১৭

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

১৮

ইভি শিল্পের বিকাশে পিপিপি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

১৯

র‌্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২!

২০