নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ

মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণ করে সুনামগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘গণসচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব,’ এই বিষয়ের ওপর ভিত্তি করে তরুণ প্রজন্মের মাঝে মাদকের কুফল তুলে ধরতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ছায়া সংসদের আদলে পক্ষে যুক্তি উপস্থাপন করে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষে অংশ নেয় স্বাগতিক সুনামগঞ্জ সরকারি কলেজ। যুক্তি-তর্ক, পাল্টা যুক্তি আর ভাষার শৈল্পিক প্রয়োগে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। চূড়ান্ত মূল্যায়নে যথাযথ যুক্তিতর্ক ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুনামগঞ্জ সরকারি কলেজ। প্রতিযোগিতায় অসাধারণ বাগ্মিতা ও শ্রেষ্ঠ যুক্তির জন্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের নুসরাত জাহান।

সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন। আমন্ত্রিত অতিথিরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং তরুণ সমাজকে এই ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রোকসানা পারভীন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক নির্মলেন্দু সরকারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রতিযোগিতা শেষে এক জমকালো পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ী দল (সুনামগঞ্জ সরকারি কলেজ) এবং রানার্স-আপ দল (সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ)-এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সাথে শ্রেষ্ঠ বক্তা নুসরাত জাহানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও বাল্কহেড জব্দ

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সাতক্ষীরায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিকায়নে উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার : তথ্যমন্ত্রী

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে : তথ্যমন্ত্রী

জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

১০

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

১১

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে কয়েক শত স্কুল বন্ধ

১২

নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপিত

১৩

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

১৪

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

১৫

পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার

১৬

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৭

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

১৮

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

১৯

দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০