নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্ব সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুন্যে ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরমেন্সে ৩-০ গোলে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঐ ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন মেসি। ১৬টি করে গোল আছে ক্লোসা ও মেসির।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরমেন্সে অবাক হননি এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে বলেন, ‘এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোন বির্তক থাকতে পারে না।’

২৭ বছর বয়সী এমবাপ্পে আরও বলেন, ‘আমি আগেই জানতাম মেসি গোল অব্যাহত রাখবে। সবসময়ই এটাই করেন তিনি। আমার চেয়েও এগিয়ে আছে মেসি এবং আমি তার পেছনে আছি।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে। জার্মানির গার্ড মুলারের সাথে সমান ১৪ গোল আছে তার। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্রান্স। ঐ ম্যাচে দুই গোল করেন তিনি।

নিজের পারফরমেন্স নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি করতে জানি। সবচেয়ে বড় মঞ্চে আমার প্রতিভা দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য গোল করে যাব। যখন গোল করা হবে, তখন অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার লক্ষ্য বিশ্বকাপ জয়।’

এদিকে আজ মধ্যরাতে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এমবাপ্পে। মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমবাপ্পে বলেন, ‘১শ ম্যাচ খেলা ঐতিহাসিক অর্জন।  বিশেষ করে সেটি যদি বিশ্বকাপে হয়। জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই নেই। এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে আমাদের এ ম্যাচে জিততে হবে।’

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপ্পে। ২০২২ সালেও বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল তার। কিন্তু ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও বাল্কহেড জব্দ

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সাতক্ষীরায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিকায়নে উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার : তথ্যমন্ত্রী

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে : তথ্যমন্ত্রী

জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

১০

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

১১

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে কয়েক শত স্কুল বন্ধ

১২

নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপিত

১৩

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

১৪

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

১৫

পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার

১৬

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৭

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

১৮

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

১৯

দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০