নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে জয়পুরহাট শহরের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে বর্ণাঢ্য বেলুন উড্ডয়ন ও ফিতা কাটার মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক ( কার্যক্রম) রফিকুল ইসলাম বাদশা, পরিচালক মুর্তজা আক্তার বানু, উপ পরিচালক খোরশেদ আলম ও ওবায়দুল ইসলাম।

মেলার আয়োজকরা জানায়, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করতে রেইজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জব ফেয়ার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

দিনব্যাপী এই মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও বাল্কহেড জব্দ

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সাতক্ষীরায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিকায়নে উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার : তথ্যমন্ত্রী

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে : তথ্যমন্ত্রী

জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

১০

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

১১

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে কয়েক শত স্কুল বন্ধ

১২

নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপিত

১৩

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

১৪

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

১৫

পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার

১৬

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৭

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

১৮

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

১৯

দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০