নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

সাধন সাহা জয়ঃ
​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষকদের আধুনিক কৃষি চর্চায় দক্ষ ও স্মার্ট করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২২ জুন) উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই কংগ্রেসের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হোপ-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল।

​পরবর্তীতে কারিগরি সেশনে জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেশনে কৃষি প্রকৌশলী শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া এবং উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল কৃষির আধুনিকায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

কংগ্রেসে কৃষি উন্নয়নের ১০টি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের ওপর চিত্রভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন, ‘ফার্মার স্মার্ট কার্ড’-এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, এগ্রি-ফুড উদ্যোগের মান উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং কৃষি বাজার বিশ্লেষণ।

​উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে উপজেলার আবাদি জমির পরিমাণ বৃদ্ধি ও উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে ‘পার্টনার ফিল্ড স্কুল’ পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “আজকের এই কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো কৃষক, উদ্যোক্তা ও অংশীজনদের মধ্যে জ্ঞান ও দক্ষতা আদান-প্রদান করা।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৭০ জন কৃষক, ৩০ জন এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকসহ মোট ১০০ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কৃষি উন্নয়নে এ ধরণের উদ্যোগকে যুগোপযোগী বলে আখ্যায়িত করেন।

​প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, পার্টনার প্রকল্পের এই কার্যক্রম বাস্তবায়নের ফলে নবীনগরের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা খাদ্য নিরাপত্তা ও কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ

নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ২টি ড্রেজার ও বাল্কহেড জব্দ

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সাতক্ষীরায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিকায়নে উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার : তথ্যমন্ত্রী

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ : খনিজ সম্পদ মন্ত্রী

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে : তথ্যমন্ত্রী

জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

১০

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

১১

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে কয়েক শত স্কুল বন্ধ

১২

নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপিত

১৩

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

১৪

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

১৫

পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার

১৬

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৭

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

১৮

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

১৯

দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০