গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ জেলায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দলীয় নেতাকর্মীরা তাঁর স্মরণে কালো পতাকা উত্তোলন করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবার অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন