নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৮ টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  এর আগে সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।

বেলা সাড়ে ১১ টায় সাহিত্য পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও  তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুপুরে  শহরের বিভিন্ন স্থানে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে ।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু (পিপি), পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা আইনজীবী ফোরাম এর আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম আব্দুল  রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হকসহ দলের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের মধ্যে ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী

হজের ফিরতি ফ্লাইট শুরু

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা

১০

খুলনায় বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজার ইন্তেকাল

১১

লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’

১২

ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৩

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৪

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

১৫

শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৬

পটুয়াখালীতে ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ জিয়াকে স্মরণ

১৭

ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ

১৮

ফুল দিয়ে ফিরতি হজযাত্রীদের বরণ করল বিমান

১৯

রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

২০