সীমা প্রধান : গাজীপুর মহানগরীতে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি প্রাইভেটকারসহ মাহাবুব হাসান বাদশা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ মে, ২০২৬ তারিখে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও এসআই উত্তম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ভাওরাইদ এলাকায় পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির একপর্যায়ে পুলিশ অবৈধ অস্ত্রসহ আসামিকে গ্রেপ্তার করে।
অভিযানে লোহায় তৈরি দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ফায়ারকৃত গুলির খোসা জব্দ করা হয়। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রো-বক্স প্রাইভেটকার (রেজিঃ ঢাকা মেট্রো-গ-২১-৫০৭২), সাদা রঙের একটি এলিয়ন প্রাইভেটকার (রেজিঃ ঢাকা মেট্রো-গ-০১-৪৪২৭) এবং একটি আইফোন-১৭ প্রো-ম্যাক্স জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহাবুব হাসান বাদশার বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখন্ড এলাকায়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন