নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

ঈদের পথে মর্মান্তিক মৃত্যু! একসঙ্গে ঝরে গেল একই পরিবারের ৩ প্রাণ

জাকির হোসেনঃ

 

 

পবিত্র ঈদুল আযহার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি পরিবারের জন্য। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের তালুকদার বাড়ির সদস্য।

 

নিহতরা হলেন— মৃত আবু হানিফের ছেলে সোহাগ, তার স্ত্রী খাদিজা বেগম এবং তাদের আট বছরের ছেলে আরমান। এ দম্পতির আরও এক ছেলে, ১৩ বছর বয়সী রহমতুল্লাহ বেঁচে রয়েছে।

 

স্বজনরা জানান, ঈদ উদযাপনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের পাগলা এলাকার আলীগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সোহাগ। তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে নারায়ণগঞ্জ এলাকায় গাছ টানা ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

 

নিহত দম্পতির বড় ছেলে রহমতুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“ঈদের দিন বাবা-মা আর ছোট ভাইকে হারিয়েছি। তারা পৃথিবী ছেড়ে চলে গেছে।”

 

কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম বলেন,

“নিহত তিনজনই আমার প্রতিবেশী। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।”

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাটি গোপালগঞ্জ থানার আওতাধীন এলাকায় ঘটেছে। সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।ণ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের মধ্যে ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী

হজের ফিরতি ফ্লাইট শুরু

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

১০

তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা

১১

খুলনায় বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজার ইন্তেকাল

১২

লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’

১৩

ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৪

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৫

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

১৬

শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৭

পটুয়াখালীতে ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ জিয়াকে স্মরণ

১৮

ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মহাসমারোহ

১৯

ফুল দিয়ে ফিরতি হজযাত্রীদের বরণ করল বিমান

২০