নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন। এরপর শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও শপথবাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এছাড়া গণপূর্ত দফতর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের চেয়ারম্যান ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন- সংগঠনটির সহ-সভাপতি ও বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, সেক্রেটারী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব।
সভায় বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রায় সকল দফতরের ইঞ্জিনিয়ারগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে

দক্ষ মানবপুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার

পাঁচগাছী ইউনিয়নের উন্নয়নের স্বপ্ন কতটুকু বাস্তব হয়েছে?

ঢাকায় আবাসন খরচ, হয়রানি বেশি নারীর

প্রতি মাসের ৩ তারিখের মধ্যে আইনগত সহায়তার মাসিক প্রতিবেদন প্রেরণের নির্দেশ

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে

দিনাজপুরে এবার কাঁঠালের ব্যাপক ফলন

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১১

গাজীপুরে এফডিআর সংক্রান্ত সংবাদটি সরকারের উন্নয়ন ভাবনার বিরুদ্ধে ষড়যন্ত্র

১২

​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

১৩

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৪

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাই মদসহ আটক ১

১৫

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের নীতি সহায়তার আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

১৬

ডিএসইতে অধিকাংশ কোম্পানির দরপতন

১৭

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ চক্ষু ও মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান

১৮

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আলফেছানীর যোগদান

১৯

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা

২০