নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি : মনা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা আজ এক মৃতপ্রায় শিল্পনগরী। ফ্যাসিবাদী সরকারের আমলে খুলনার কলকারখানাগুলো বন্ধ করে তাদের দোসরদের হাতে তুলে দিয়েছিল। তারা কারখানার মূল্যবান যন্ত্রাংশ ও গাছপালা লুটপাট করে বিক্রি করে দিচ্ছে। আর শ্রমিকরা আজ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

মহান মে দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে খুলনা মহানগর শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে শফিকুল আলম মনা বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে যে রক্তক্ষয়ী আন্দোলন করেছিল, তারই ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে মে দিবস পালিত হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশে শ্রমিকদের কোনো অধিকার ছিল না। অনেক শ্রমিক তাদের পাওনা টাকার দাবিতে ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করছেন।

খুলনার শিল্পাঞ্চল পুনরুজ্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন, খুলনার সকল বন্ধ কলকারখানা পুনরায় খুলে দেয়া হবে। এক কোটি মানুষের কর্মসংস্থানের যে রূপরেখা দিয়েছেন, তা অচিরেই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে মনা বলেন, শহীদ জিয়া নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি বলতেন, আমি একজন শ্রমিক এবং শ্রমিক হিসেবে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তাঁর সেই আদর্শ লালন করেই আমরা শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছি।

সমাবেশে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমানের সভাপতিত্ব করেন।

সদস্য সচিব শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ, হাবিব বিশ্বাস, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মিরাজুল ইসলাম মিরাজ, ইশতিয়াক আহমেদ ইস্তি, সৈয়দা নার্গিস আলী, হালিমা খাতুন, সজীব তালুকদার, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লব রহমান কুদ্দুস, শ্রমিক দল নেতা সৈয়দ আনোয়ার হোসেন, জিএম মাহবুবুর রহমান, কাজী শহিদুল ইসলাম, মোল্লা আকরাম হোসেন, রাহুল চিশতি, মিজান শিকদার, জেয়াদুল ইসলাম ও বদিউজ্জামান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি : মনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

১০

আম খাওয়ার উপকারিকা!

১১

নরসিংদীতে মাদক বিরোধী অভিযান, ২জনকে দণ্ড

১২

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

১৩

মানব পাচার রোধে সীমান্তে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার, বিপন্ন শিশুদের পুনর্বাসন চলছে

১৪

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

১৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

১৭

সার সংরক্ষণে দ্রুতগতিতে এগোচ্ছে ৩৪টি আধুনিক বাফার গুদাম নির্মাণ

১৮

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন।

২০