নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পিরোজপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

জেলার মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে| এছাড়া নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক যুবক।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে|

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঝড় বৃষ্টির সময় দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা আক্তার (৫০) মাঠ থেকে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

অপরদিকে, সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গিয়ে নিখোঁজ হন| তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে মাঠে তার মৃতদেহ দেখতে পান| পরিবারের ধারণা, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। স্বাধীন ওই গ্রামের মশিউর রহমান তালুকদারের ছেলে|

অন্যদিকে, তুষখালী ইউনিয়নের জানখালি গ্রামের মোহাম্মদ হাসান (২৫) নামে এক যুবক বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হন| তার সঙ্গী সোহেল জানান, হাসানকে উদ্ধারের চেষ্টা করেও পাওয়া যায়নি| নিখোঁজ হাসান ওই এলাকার নবী হোসেনের ছেলে|

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল ইসলাম বাসস’কে জানান, নিহত ২ জনের মরদেহ তাদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ চলছে|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

বছরে অতিরিক্ত ১৭০ কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনা।

ব্রিটিশ ও পাকিস্তান আমলের পুরোনো আইন পর্যালোচনায় সরকারের উদ্যোগ: আইনমন্ত্রী

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আশুলিয়ায় মারুফ ভূঁইয়া ইয়াবাসহ গ্রেপ্তার ২

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

পিরোজপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

রাজশাহীতে ১৮ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

১০

ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

১১

বৈষম্যহীন সংস্কৃতি গড়তে সরকারের লক্ষ্য ইনক্লুসিভ সোসাইটি তৈরি

১২

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন

১৩

ধানক্ষেতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা

১৪

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৫

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে সেমিনার উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য: গাকৃবি ভিসি

১৬

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

১৭

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

১৮

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

২০