নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে (‘Effective Communication and Administrative Services’) আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ অপরিহার্য। কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবা তত বেশি সহজ ও জনবান্ধব হবে।

উপাচার্য বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি কর্মকর্তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক মো. বদরুল আহসান।

উপপরিচালক মো. বদরুল আহসান কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব, ড. মো. সজিব মিয়া ও ড. ইলিয়াস প্রামানিক।

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিতকরণে নতুন গতির সঞ্চার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

১০

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১২

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৩

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১৪

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৫

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

১৬

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

১৭

পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র

১৮

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

২০