নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

 বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে উদ্বোধন হলো আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬।

আজ বুধবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসা’র আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী।

উদ্বোধনের পর বিভিন্ন সংগঠন দেশীয় লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সমসাময়িক নৃত্য, ও কত্থকসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নৃত্যভূমি, সুনামগঞ্জের লোকদল শিল্পী গোষ্ঠী, লোকজ সংগীত বিদ্যালয়, নৃত্যাঙ্গণ, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, অয়নৃত্য, সুনামগঞ্জ নৃত্যাঙ্গণ, দিরাই অনির্বাণ নৃত্য নিকেতন, কাঞ্চনশিখা একাডেমি, জগন্নাথপুর ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ, শ্রীমঙ্গল নৃত্যালয়, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সুন্দরম শিল্পীগোষ্ঠী, সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, নৃত্যম নৃত্যালয়, একতা নাট্য সংস্থা, অঞ্জলী নৃত্য নিকেতন, ছাতকের নৃত্যকলি, নটরাজ নৃত্যালোক, কলি ধামাইল দল, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকনৃত্য একাডেমি, দিরাই বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদসহ শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

১০

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১২

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৩

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১৪

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৫

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

১৬

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

১৭

পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র

১৮

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

২০