নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

 

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

নিহত মো. আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।

 

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নোয়াখালী আনা হবে। এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, সিদ্দিক ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় তার বড় ভাই নিজামের খাবার দোকানে কাজ করতেন। কিছু দিন আগে তিনি বাড়িতে আসেন। গত মঙ্গলবার ২১ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসা অবস্থায় ৫-৭ জনের একটি দুর্বৃত্ত দল তাকে অপহরণ করে। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরবর্তীতে তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। বাড়ির সিঁড়ি থেকে কে বা কাহারা তাকে তুলে নিয়ে মারধর করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে মরদেহ নোয়াখালী নিয়ে আসা হবে। ময়নতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

উচ্ছ্বসিত উলসী গ্রামের বাসিন্দারা

আশুলিয়ায় মেম্বারের বাড়িতে হাত-পা বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁয় পুরনো প্রেমের জেরে সিফাত উল্লাহ সৈকত নামের এক তরুণকে হত্যার চেষ্টা এক দল যুবকের

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর বদলগাছীতে শ্মশান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

বোয়ালমারীতে বিএনপির বড় নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ

১০

বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

১১

পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা

১২

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৩

বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম

১৪

সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ

১৫

ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার

১৭

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী

১৯

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল

২০